1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুটিং সেটে গুলিতে সহকর্মী নিহত হওয়ায় মর্মাহত অ্যালেক বল্ডউইন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

শুটিং সেটে গুলিতে সহকর্মী নিহত হওয়ায় মর্মাহত অ্যালেক বল্ডউইন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
Spread the love

অভিনয়ের জন্য ব্যবহার করা, নিজের প্রপ গানের গুলিতে সহকর্মী নিহত হওয়ায় মর্মাহত ‘মিশন ইম্পসিবল’ সিনেমা খ্যাত অ্যালেক বল্ডউইন। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার শুটিং চলাকালে দুর্ঘটনাবশত হলিউড এই অভিনেতার প্রপ গান থেকে ছোড়া গুলিতে চিত্রগ্রাহক নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরিচালকও গুরুতর আহত হন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) হলিউড ছবি ‘রাস্ট’ এর সেটে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ছবিটির প্রধান নায়ক হিসেবে শুট করছিলেন অ্যালেক বল্ডউইন।

অ্যালেক বল্ডউইন এক টুইট বার্তায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন। ৪২ বছর বয়সী চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের মৃত্যুর বিষয়টি তিনি নিজেও মেনে নিতে পারছেন না। টুইট বার্তায় তিনি জানান, তিনি হ্যালাইনা হাচিনসের পরিবারের পাশে রয়েছেন এবং সবধরনের সহযোগিতার কথা জানিয়েছেন। তিনি লেখেন, হ্যালাইনা হাচিনসকে যারা ভালবাসেন, তার স্বামী, সন্তান সবার জন্য তিনি মর্মাহত।

তিনি টুইট বার্তায় আরও বলেন, শোক প্রকাশের কোনো ভাষা আমার জানা নেই। এটা এতটাই মর্মান্তিক দুর্ঘটনা যা হ্যালাইনা হাচিনসের মতো একজন স্ত্রী, একজন মা এমনকি আমাদের গভীর বন্ধুত্বপরায়ন এক সহকর্মীর জীবন কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, কিভাবে ঘটনাটি ঘটেছিল তা তদন্ত করে বের করতে আমি পুলিশকে পুরোপুরি সহযোগিতা করছি।

জানা গেছে, অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপ গান থেকে চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের শরীরে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন ‘রাস্ট’ ছবির পরিচালক জোয়েল সুজাও। গুলিবিদ্ধ ৪৮ বছর বয়সী এই পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: বিবিসি

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares