1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্বে সজাগ থাকতে হবে : পরিকল্পনামন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্বে সজাগ থাকতে হবে : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
Spread the love

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমি সুনামগঞ্জের স্থানীয় মানুষ। আমি সাধ্য মতো যা উন্নয়ন করছি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় নিজের জেলাতেই করছি। মন্ত্রী বলেন, একটি কুচক্রি মহল ঈর্ষাপরায়ণ হয়ে বলছে সব আমার বাড়ি নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমার বাড়ি সুনামগঞ্জ জেলায়। যেসব উন্নয়ন হচ্ছে বা আগামীতে হবে তা এই জেলাতেই হবে।

তিনি বলেন, আব্দুর জহুর সেতুর অসমাপ্ত কাজ, ছাতকে সুরমা সেতুর অসমাপ্ত কাজ, সুনামগঞ্জ পৌর কলেজ, পৌরসভার উন্নয়নে বিশেষ বরাদ্দসহ জেলার প্রতিটি উপজেলাতেই সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি। কিন্তু কুচক্রি মহল আমার উন্নয়নকে থামিয়ে দিতে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। বৃহ®পতিবার বিকেলে সুনামগঞ্জ স্টেডিয়ামে সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ স¤পাদক ও জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক স¤পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

মন্ত্রী স¤প্রতি সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের দ্বারা সনাতন ধর্মাবলম্বিদের মূর্তির পায়ে কুরআন অবমাননার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে বলেন, আমি গৌরববোধ করছি আমার জেলায় এসব হয়নি। আগামীতেও যাতে সা¤প্রদায়িক অপশক্তি আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সাম্প্রদায়িক সন্ত্রাসীদের যাতে ছাড় না দেওয়া হয়। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর বিচারের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রী একাত্তরের চেতনায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই যাতে সমান মর্যাদায় বসবাস করতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares