বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
Spread the love
জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সারাদেশে একযোগে প্রথমবারের মত শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে।সোমবার সকালে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিশুদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।এসময় অনান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আউটসোর্সিং প্রশিক্ষণ প্রাপ্ত জেলার সেরা ৩৪ জন ফ্রিল্যান্সারদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।