1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পশ্চিমবঙ্গে ছয় বাংলাদেশি গ্রেফতার - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পশ্চিমবঙ্গে ছয় বাংলাদেশি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
Spread the love

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতরা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় বিস্তারিত জানায়নি ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে কলকাতার ব্যান্ডেলের গ্রিন পার্ক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হুগলি জেলা পুলিশ।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, হুগলির চুচুড়া থানা পুলিশ একটি আবাসিক ভবন থেকে অভিযান চালিয়ে ছয় ওই ছয় বাংলাদেশিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও বাংলাদেশি মোবাইল কোম্পানির সিম পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ব্যান্ডেলের গ্রিন পার্ক এলাকার ভাড়া বাসায় থাকতেন ওই ছয় বাংলাদেশি। পুলিশ ওই ভবনের মালিক আকাশ দাসকে শনাক্ত করেছে। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর এলাকায় বসবাস করেন। আকাশ দাস কোনো চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন দেশটির গোয়েন্দারা।

তারা বলছেন, চক্রটি বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রস্তুত করে দেয়। ভোটার কার্ড দেখিয়ে পাসপোর্টও তৈরি করে এ চক্র। তারপর পশ্চিম এশিয়ার কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয় তাদের। এ জন্য জন্ম সনদপত্রেরও ব্যবস্থা করে দেন আকাশ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares