1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ব্রিটিশ এমপি হত্যাকাণ্ড ‘সন্ত্রাসী ঘটনা’ : ব্রিটিশ পুলিশ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রিটিশ এমপি হত্যাকাণ্ড ‘সন্ত্রাসী ঘটনা’ : ব্রিটিশ পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
Spread the love

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেস ছুরিকাঘাতে হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী ঘটনা’ উল্লেখ করেছে ব্রিটিশ পুলিশ। মেট্রোপলিটন পুলিশের দাবি, এই হামলার সঙ্গে ইসলামি চরমপন্থিদের যোগসূত্র থাকতে পারে।

হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে বর্তমানে লন্ডন এলাকায় দুটি ঠিকানায় তল্লাশি চালিয়েছে পুলিশের কর্মকর্তারা। গ্রেফতারকৃত ব্যক্তি একাই এ হত্যাকাণ্ড সংগঠিত করেছে বলে ধারণা। তাকে জিজ্ঞাসাবাদের কাজ অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে বৈঠকের সময় তার ওপর হামলা চালানো হয়। রয়র্টাসের খবরে বলা হয়েছে, এসেক্সের বেলফেয়ার্স মেথোডিস্ট গির্জায় নির্বাচনি সভায় হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ। ডেভিড অ্যামেসকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেকে।

১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন।

এর আগে ২০১০ সালে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস তার নিজ কার্যালয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের আগের দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন আরেক লেবার নেতা জো কক্স।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares