1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে : কাদের - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে : কাদের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
Spread the love

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। ভয় হতো, এই বুঝি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে, বাড়িঘরে হামলা হলো। তারা আবার নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) ওবায়দুল কাদের সকালে তার বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে- এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এ দেশের জনগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।

তিনি বলেন, যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, মেগা প্রকল্প দেখলে তাদের মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে।

প্রেসক্লাবে সভা-সমাবেশ আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিবের স্বভাব সুলভভাবে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় প্রেসক্লাবের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা নীতিমালা অনুযায়ী হলরুম ভাড়া দেন। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। অথচ বিএনপি নেতারা সেখানেও সরকারের ওপর দোষ চাপাচ্ছেন। আসলে বিএনপি নেতারা অন্ধ বলেই সবকিছুতেই অন্ধকার দেখতে পান।

ওবায়দুল কাদের বলেন, দোষারোপের রাজনীতির দুষ্টুচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে। এ থেকে তারা বের হতে পারছে না।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares