1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

বিচ্ছেদের সানাই বাজে বিএনপির ঘরে: সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
Spread the love

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর সূচনা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রথমবারের মতো আওয়ামী লীগের ইউনিট পর্যায়ে সম্মেলন করেছে। পাঁচটি ইউনিট নিয়ে করা হয় এই সম্মেলন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে। এখন শুনছি সম্মেলন না করে ঘরে বসে কেন্দ্রীয় সম্মেলন করবে, ঘরে বসে কমিটি করবে। তাদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কী করে করবে। আমাদের ঘরে এবং অন্দরমহলে গণতন্ত্র আছে। সেটা আমরা দলের ইউনিট সম্মেলনের মধ্যে প্রমাণ করছি।

২০ দলীয় জোটে ভাঙনের বিষাদ সুর দেখা দিয়েছে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল এখন প্রতিদিন ঘুম থেকে উঠে আন্দোলনের ডাক দেয়। বিএনপির অবশ্য আমাদের থেকে ৬ ঘণ্টা পিছিয়ে আছে। কারণ আমাদের নেত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আর বিএনপির কাউকে দুপুর ১২টার আগে খুঁজে পাওয়া যাবে না। অথচ তাদের বিবৃতি সন্ধ্যার সময় আসে না, গভীর রাতে আসে। অন্ধকারে এদের কাজ করতে ভালো লাগে। বিএনপি যতই সমালোচনা করুক, আপনারা আপনাদের কাজ করে যান।

ওবায়দুল কাদের বলেন, আগামী বছর মেট্রোরেল, পদ্মা সেতু, বাস ট্রাফিক ট্রানজিট, গাজীপুর টঙ্গী চার লেন সড়ক ও বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা উন্নয়নের নতুন ধারা দেশে নিয়ে এসেছে। ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশে দশটি ফ্লাইওভার তৈরি হবে। আগামী বছর চারটি মেগা প্রজেক্ট উদ্বোধন হবে, তখন বিএনপির সমালোচনার মুখ জনগণ বন্ধ করে দেবেন। তাদের সমালোচনা আর জায়গা থাকবে না।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি