1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আফগানিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

আফগানিস্তানে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
Spread the love

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ চলাকালীন হঠাৎই বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় অন্তত ৫০ জনের। আহত হয়েছেন আরও বহু মানুষ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বখতার নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ৪৬ জন নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আফগানিস্তানের দুই স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলায় নিহতের সংখ্যা ৭০ থেকে ৮০ জনের মতো।

কুন্দুজের এক বাসিন্দা জানান, নামাজ পড়ার সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হাসপাতালের কর্মী জানান, আমরা ১৫টি মরদেহ পেয়েছি এবং আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৯০জনকে। তবে এ সংখ্যা কম বেশি হতে পারে।

ভয়াবহ এ হামলার ঘটনার পর দেশটির তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে।

সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে আফগানিস্তানে। কোনো কোনো হামলার দায় স্বীকার করেছে আইএস, যাদের মধ্যে বেশিরভাগই সুন্নি মুসলিম যোদ্ধা বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

অনেকটা রক্তপাতহীনভাবে গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয়। এর পর টানা এক মাস অরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় দেশটিতে। ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার কাজ সমাপ্ত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এর মাঝেই গুলিতে, বিস্ফোরণে দেশটিতে তিন শতাধিক মানুষ প্রাণ হারান। ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন বহু আফগান নাগরিক।
খবর রয়টার্স

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares