1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিজেপির নির্বাহী কমিটিতে পদ পেলেন মিঠুন চক্রবর্তী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিজেপির নির্বাহী কমিটিতে পদ পেলেন মিঠুন চক্রবর্তী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
Spread the love

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে চলতি বছরের ৭ মার্চ বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন। তখন গুঞ্জন উঠেছিল, বিজেপি জিতলে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ পেতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

তবে বিধানসভা নির্বাচনে বিজেপির করুণ পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হয়ে উঠা আর হয়নি মিঠুনের।

কিন্তু ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেয়ার মূল্যায়ণ তিনি পাচ্ছেন। সেটি প্রমাণ করে দলটির জাতীয় নির্বাহী কমিটিতে চিত্রনায়ক মিঠুন চক্রবর্তীর স্থান পাওয়ায়।

এদিকে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের কয়েকজনকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনার সমালোচনার পর জাতীয় নির্বাহী কমিটি থেকে বাদ পড়েছেন দলের সাবেক দুই কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী ও তার ছেলে বরুণ গান্ধী।

গতকাল বৃহস্পতিবার ৮০ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করে দলটি। কমিটির ৮০ সদস্যের মধ্যে ৩৭ জনই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। একই সঙ্গে ১৭৯ সদস্যের স্থায়ী আমন্ত্রিত অতিথিদের নিয়ে গঠিত কমিটিও ঘোষণা করেছে বিজেপি।

বিজেপির কমিটিতে মিঠুন ছাড়াও ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী এবং রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হয়েছে আমন্ত্রিত অতিথির তালিকায়।

বিজেপির জাতীয় নির্বাহী কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে আরও ঠাঁই পেয়েছেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, মুকুটমণি অধিকারী, ভারতী ঘোষ ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম এসেছে রাজ্যের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, সাংসদ জয়ন্ত রায়, রুপা গঙ্গোপাধ্যায় ও নারীনেত্রী মাহফুজা খাতুনের।

বিজেপির নতুন জাতীয় নির্বাহী কমিটিতে পশ্চিমবঙ্গের বাইরে আছেন, দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর জোশী, রাজনাথ সিং, অমিত শাহ, নিতীন গড়কড়ি, পীযূষ গোয়েলর মতো বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজনীতিতে যুক্ত মিঠুন চক্রবর্তী। প্রথমে বামপন্থী রাজনীতি করলেও পরে সিপিএম ও তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। সর্বশেষ তিনি বিজেপিতে নাম লেখানা।

এ ছাড়া মিঠুন চক্রবর্তী ২৫ বছর সর্বভারতীয় মজদুর ইউনিয়নের সভাপতিও ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares