1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দক্ষিণ এশিয়ায় করোনা কাটিয়ে ওঠার শীর্ষে বাংলাদেশ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

দক্ষিণ এশিয়ায় করোনা কাটিয়ে ওঠার শীর্ষে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
Spread the love

করোনার ধাক্কা কাটিয়ে দক্ষিণ এশিয়ায় ঘুরে দাঁড়ানোর শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। জাপানের নিক্কি কোভিড-১৯ রিকভারি সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার ওপরে অবস্থান করছে।

সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি এবং সামাজিক চলাচলের ওপর ভিত্তি করে প্রত্যেক মাসের শেষের দিকে জাপানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক নিক্কি এশিয়া বৈশ্বিক এই করোনা সূচক প্রকাশ করে। চারটি মানদণ্ডের ভিত্তিতে ০ থেকে ৯০ স্কোরের মধ্যে প্রাপ্ত স্কোর বিবেচনায় সূচকটি তৈরি করা হয়।

বুধবার নিক্কির প্রকাশিত সূচক অনুযায়ী, এর আগের সূচকের তুলনায় বাংলাদেশের ৪৮ ধাপ উন্নতি হয়েছে। বিশ্বের ১২১টি দেশ ও অঞ্চলের করোনা পরিস্থিতি পর্যালোচনার পর এই সূচক তৈরি করেছে নিক্কি। সূচকে বিশ্বের ১২১ দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে ২৬তম স্থানে রয়েছে।

সূচকে দেখা গেছে, বাংলাদেশ ৯০ স্কোরের মধ্যে ৬০ পেয়ে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে। এই অঞ্চলে বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান; করোনা মোকাবেলায় দেশটি ৫৮ দশমিক ৫ স্কোর পেয়েছে। বৈশ্বিক হিসেবে পাকিস্তানের অবস্থান ৩৩তম।

অন্যদিকে, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত তৃতীয় অবস্থানে রয়েছে। ভারতের বৈশ্বিক অবস্থান ৪০তম। এরপরই আছে নেপাল (৪৪তম) এবং শ্রীলংকা (৬১তম)। এই অঞ্চলে সবচেয়ে তলানিতে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান; বিশ্বে দেশটির অবস্থান ৯৭তম।

নিক্কি এশিয়ার এর আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৪তম। জাপানি এই সূচকে বলা হয়েছে, সংক্রমণের নিম্ন হার ও টিকাদানের উচ্চ হার এবং শিথিল সামাজিক দূরত্ব বিধি বিবেচনায় যেসব দেশের অবস্থান যত ওপরে, করোনা থেকে পুনরুদ্ধারে তাদের অবস্থান তত ভালো।

সর্বোচ্চ ৭৩ স্কোর নিয়ে এই সূচকের শীর্ষে অবস্থান করছে মাল্টা। এরপরই চিলি দ্বিতীয় (৭২ স্কোর), তৃতীয় বাহরাইন (৭২ স্কোর), চতুর্থ সংযুক্ত আরব আমিরাত (৭১ স্কোর) এবং সৌদি আরব (৭০.৫) পঞ্চম স্থানে আছে ।

নিক্কি এশিয়া গত জুলাই থেকে করোনা মহামারির এই সূচক প্রকাশ করে আসছে; তখন থেকে এই সূচকের শীর্ষে চীন থাকলেও সেপ্টেম্বরে দেশটির অবস্থানের ৯ ধাপ অবনতি হয়েছে। এছাড়া ফিলিপাইন ৩০ দশমিক ৫ স্কোর নিয়ে এই সূচকের একেবারে তলানিতে (১২১তম) অবস্থান করছে। তার আগে আছে লাওস (১২০তম), গ্যাবন (১১৯তম), ভিয়েতনাম (১১৮তম) এবং বার্বাডোজ ও অ্যাঙ্গোলা যৌথভাবে ১১৬তম।

গত মাসে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের কোভিড রেজিলিয়েন্স বা কোভিড সহনশীলতা সূচকে পাঁচ ধাপ এগিয়ে বিশ্বের ৫৩টি দেশের মধ্যে ৩৯তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। গত আগস্টে ব্লুমবার্গের এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares