1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিজেপি-এনসিবির ষড়যন্ত্রে শাহরুখপুত্র গ্রেফতার! - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিজেপি-এনসিবির ষড়যন্ত্রে শাহরুখপুত্র গ্রেফতার!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
Spread the love

প্রমোদতরীতে মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার নিয়ে চলছে তোলপাড়। বলিউড তারকা ও তাদের সন্তানদের ‘উশৃঙ্খল’ জীবনযাপনের বিষয়ও উঠছে আসছে, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে কেউ কেউ আরিয়ানের গ্রেফতারে রাজনীতির গন্ধও খুঁজছেন। দেশটির ক্ষমতাসীন দল বিজেপিকে তোপ দাগছেন তারা।

এবার এ ইস্যুতে মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন মহারাষ্ট্রের মন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা নবাব মালিক। তিনি বলেছেন, ‘শাহরুখ খানের ছেলের কাছে আসলে কোনো মাদকই পাওয়া যায়নি। মহারাষ্ট্র ও বলিউড ইন্ডাস্ট্রির বদনাম করতেই এসব করছে নারকোটিকস কন্ট্রোল বুরো (এনসিবি)। আরিয়ান খানকে গ্রেফতারের পুরোটাই বিজেপি ও এনসিবির ষড়যন্ত্র।’

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের এ বক্তব্যের পর তার করা সব অভিযোগ উড়িয়ে দেয় ক্ষমতাসীন দল বিজেপি ও এনসিবি।

তবে দমে যাননি এনসিপি নেতা নবাব মালিক। রীতিমতো তথ্যপ্রমাণ নিয়েই মাঠে নেমেছেন তিনি। সংবাদ সম্মেলনে করে জানিয়েছেন, ‘আটকের পর আরিয়ান খান এবং তার সঙ্গী আরবাজ মার্চেন্টকে যে দুজন ধরে এনেছেন, তারা এনসিবির কোনো কর্মকর্তা নয়। তাদের একজন বিজেপি কর্মী ও অন্যজন প্রাইভেট ডিটেকটিভ।’

এনসিপি নেতা নবাব মালিক। ছবি: সংগৃহীত

এদিকে, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আরিয়ান খানকে ধরে এনসিবি কার্যালয়ে নিয়ে আসছেন কে পি গোসাওয়ি নামে এক ব্যক্তি। তিনি আরিয়ানের সঙ্গে সেলফি তুলে ইতোমধ্যে ভাইরাল হয়েছেন। তবে এনসিবি তখনই জানিয়ে দেয়, গোসাওয়ি তাদের কর্মী নন।

নবাব মালিক জানান, ‘গোসাওয়ি হলেন প্রাইভেট ডিটেকটিভ। আরবাজকে ধরেছিলেন মনিশ ভানুশালি। তিনি বিজেপির কর্মী।’

মালিকের বক্তব্যের জবাবে এনসিবি জানিয়েছে, মনিশ ভানুশালি ও গোসাওয়ি প্রমোদতরী তল্লাশি অভিযানের অন্যতম সাক্ষী। মোট নয়জন সাক্ষী ছিলেন সেখানে।

তবে এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বললেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। কারও সমস্যা থাকলে তিনি আদালতে যেতে পারেন।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares