1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইতালির বিপক্ষে স্পেনের দারুণ ‘প্রতিশোধ’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ইতালির বিপক্ষে স্পেনের দারুণ ‘প্রতিশোধ’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
Spread the love

তিন মাস আগের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ স্পেনের, জানা ছিল আগেই। তবে বিশ্বরেকর্ড টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা ইতালির বিপক্ষে সেই প্রতিশোধ হবে কি না, সংশয় তো ছিলই।

ইতালি যে অপরাজেয় দল হয়ে গিয়েছিল! শেষ পর্যন্ত ইতালির অজেয় যাত্রা স্পেন থামালো তাদের মাঠেই। মধুর প্রতিশোধ নিলো লুইস এনরিকের দল। বুধবার রাতে নেশনস লিগের সেমিফাইনালে ২-১ গোলে জিতে ফাইনালে নাম লিখিয়েছে তারা।

গত জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনের স্বপ্ন ভেঙেছিল ইতালি। এবার নেশনস লিগের শেষ চারে ইতালির স্বপ্ন ভাঙলো স্পেন।

সান সিরোয় নিজেদের মাঠে এবারই প্রথম হারলো ইতালি। ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে স্পেন। তবে প্রথমার্ধের ৪২ মিনিটে লিওনার্দো বোনুচ্চি লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আজ্জুরিরা।

ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে বক্সের মধ্যে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও এক গোল করেন তোরেস।

এবারও তার গোলে অবদান ছিল মিকেল ওয়ারজাবালের। তার কাছ থেকে বল পেয়ে খুব কাছে থেকে দুর্দান্ত হেডে গোল করেন আক্রমণভাগের দক্ষ সেনানী তোরেস।

দ্বিতীয়ার্ধে পুরোটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে ইতালিকে। তাই তারা বেশ কোণঠাসা হয়ে পড়ে। স্পেন ২-০ ব্যবধানে এগিয়ে ছিল অনেকটা সময়। ম্যাচের শেষভাগে এসে ৮৩ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা।

ফেদেরিকো সিয়েসার কাছ থেকে বল পেয়ে বক্সের খুব কাছে থেকে ডান পায়ের শটে গোল করেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে ওই পর্যন্তই। অজেয় যাত্রা আর ধরে রাখতে পারেনি ইতালি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছেড়েছে রবার্তো মানচিনির দল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares