1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে : পরিকল্পনামন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
Spread the love

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি। এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদের আরো অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন উন্নয়ন জাতি গঠনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।

আজ শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের বিএনপিসহ একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। একেক সময় একেক কথা বলে। একবার বলে নির্বাচনে অংশ নেবে আরেক বার বলে নির্বাচনে যাব না। এই হচ্ছে বিএনপির অবস্থা।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের আগে পাকবাহিনী এদেশের মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে রাখতে চেয়েছিল। কিন্তু বাঙালির প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে গোলামির শৃঙ্খল থেকে মুক্তি করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ দেশকে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ, বাসস্থানসহ দেশ ও জাতির সার্বিক উন্নয়নে এক মাইলফলক সৃষ্টি করে যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের অর্থনীতি উন্নয়নে প্রবাসীর ভূমিকা রয়েছে। এখানকার প্রবাসীর শিক্ষা উন্নয়নের প্রশংসনীয় ভূমিকা রাখছেন। থিলি পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজে প্রতিষ্ঠায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি সরকারিকরণে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইউমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নজির উদ্দিন আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য অ্যাডভোকেট হোসেন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ সময় পরিকল্পনামন্ত্রী এম মান্নানের একান্ত সচিব মো. হারুন উর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জনশেদ আলী, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক বলেন, ২০১৯ সালে ইউনিয়নের প্রবাসীদের প্রায় ১ কোটি টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্টকলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares