1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্বের তরুণদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বের তরুণদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

বিশ্বের তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বঙ্গভবনের গ্যালারি হল থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ দিতে ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন করে ২০২০ সালে এই স্বীকৃতি পায় বাংলাদেশের রাজধানী ঢাকা।

মুজিবশতবর্ষে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল সামিট উপলক্ষে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পাওয়ার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে নিজ নিজ দেশ ও জনগণের জন্য আত্মনিয়োগ করার আহ্বান জানাই, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু।’

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক ক্ষেত্রে চমৎকার অগ্রগতি করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে উন্নীত করেছে। উন্নয়নের এই টেকসই গতি ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।’

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্ব করোনাভাইরাস মহামারির সঙ্গে লড়ছে। বাংলাদেশ সরকার করোসাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের সব জনসাধারণকে টিকার আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে বিশ্ব অর্থনীতির নেতিবাচক ধারার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক প্রগতি ধরে রাখতে পেরেছে।’

বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ যে সব ক্ষেত্রে উন্নতি করছে তার মূল কারণ হলো তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে সব জায়গায় নিজেদের নিয়োজিত করেছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তিকে ব্যবহার করে উন্নয়নের গতি তরান্বিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ভার্চুয়াল) ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares