1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নওগাঁয় চাঁদা না দেওয়ায় হাতের আঙ্গুল হরাতে হল মেধারী ছাত্রের-শাস্তির দাবিতে মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন

নওগাঁয় চাঁদা না দেওয়ায় হাতের আঙ্গুল হরাতে হল মেধারী ছাত্রের-শাস্তির দাবিতে মানববন্ধন

রহমতউল্লাহ নওগাঁ  প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে মেধাবী ছাত্র আনারুল ইসলামের (২২) হাতের দুটি আঙুল কেটে দেওয়ার প্রতিবাদ ও চাঁদাবাজদের তদন্ত সাপেক্ষে শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ধামইরহাট উপজেলা পরিষদের সামনের আঞ্চলিক মহাসড়কের ওপর মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সহযোগিতায় মানববন্ধনে ভুক্তভোগী আনারুলের পরিবারের সদস্যসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করে। আনারুল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যয়নরত শিক্ষার্থ।তিনি  ধামরইরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চকউমর পাটারি পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।মানববন্ধনে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘ছেলেটি অনেক মেধাবী ছিল। তার পরিবার এতটাই অসহায় ছিল যে, বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে পারত না। আমরা এ বিষয়ে তাকে সবসময় সহযোগিতা করেছি। করোনাকালীন সময় আমি দেখেছি, ও ভ্যান চালিয়ে তার পরিবারকে সহযোগিতা করছে। সন্ত্রাসীরা তার আঙ্গুল কেটে নেওয়াই একজন মেধাবী ছাত্রের ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে এ ধরনের ঘটনা আর কেউ ঘটাতে না পারে।আনারুলের মা সাহারা খাতুন অভিযোগ করে বলেন, ‘বুধবার (২৯ সেপ্টেম্বর) বগুড়া থেকে ডিবির লোকজন এসেছিলেন। তারা আমার ছেলের সঙ্গে গোপনে কথা বলবেন বলে আমাদের ঘর থেকে বের করে দেন। মামলা বা অভিযোগের বিষয়ে তাদের সঙ্গে কথা বললে এ বিষয়টি তারা (ডিবি) এড়িয়ে যান।সাহারা বেগম প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে বলেন, ‘যারা আমার ছেলের হাতের আঙ্গুল কেটে দিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।  আমার অসহায় ছেলের পড়াশোনাসহ সার্বিক সহযোগিতা চাই।মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, প্যানেল মেয়র মো. মেহেদী হাসান, ১ নম্বর ওয়ার্ড পৌর কমিশনার মো. আলতাফ হোসেন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ, উপজেলার ১ নম্বর ওয়ার্ড (চকউমর) পাটারি পাড়া গ্রামের সাধারণ জনগণ।ধামইরহাটে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গনি বলেন, বৃহস্পতিবার মানববন্ধনে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। প্রসঙ্গত, মঙ্গলবার (২১ সেপ্টেম্বার) সকালে দুইজন সন্ত্রাসী বগুড়ার চকফরিদ কলোনী এলাকার ইঞ্জিনিয়ার ছাত্রাবাসে রুমে ঢুকে মোবাইলসহ টাকা দাবি করে আনারুলের কাছে।  এ সময় কোনো কিছু না পেয়ে প্রথমে মুখে কাপড় গুজে দিয়ে আনারুলকে একটি ওয়াশ রুমে নিয়ে যায়।  এ সময় সন্ত্রাসীরা আনারুলের দুই হাত পিঠমোড়া করে প্লাস দিয়ে তার ডান হাতের দুটি আঙ্গুল কেটে দেয়।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares