1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

সোহেল শিকদার, মাদারীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সোহেল শিকদার, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিডি ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের লোকজন। এতে অংশ নেন ছাত্রদল, ছাত্রশিবির, গণধিকার পরিষদ, বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (১২ আগস্ট) রাতে শহরের শকুনি লেকপাড়ে মুক্তমঞ্চে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর ও বসতভিটা রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মিছিলটি শহরের শকুনি লেকপাড়ের মুক্ত মঞ্চ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদ, গণধিকার পরিষদের নেতা মোহাম্মদ রফিক, কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বক্তারা অভিযোগ করেন বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নদী থেকে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙন, ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে অনেক পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ না করা হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

মিছিল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি