1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবদের শুভেচ্ছা - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিবদের শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ।

বাদ যাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তামিম-মাশরাফি-সাকিব-রিয়াদরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মোর্ত্তুজা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনার সুদক্ষ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনি দীর্ঘজীবী হোন।’

নিজের ভেরিফায়েড পেইজে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শিতা ও একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।’

শুভেচ্ছা জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা ও অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।

শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা!’

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares