1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়ে তিন ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ। তবে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা।

গত সোমবার অলিম্পিক লিয়নের বিপক্ষে ম্যাচে ৭৬ মিনিটের সময় তুলে নেয়া হয়েছিলো মেসিকে। ম্যাচ শেষে কোচ মাউরিসিও পচেত্তিনো জানিয়েছিলেন ইনজুরি শঙ্কার কথা। সেই হাঁটুর চোটের কারণে মেস ও মপলিয়ের বিপক্ষে মেসিকে পায়নি পিএসজি।

তবে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। রোববার দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন এ আর্জেন্টাইন জাদুকর। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।

অবশ্য তাকে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামানো হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পিএসজি। আজকের (সোমবার) অনুশীলনের পর সিটিজেনদের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজাবেন পচেত্তিনো। তখনই জানা যাবে মেসির মাঠে ফেরার দিনক্ষণ।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় নিজেদের ঘরের মাঠে ম্যান সিটির মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে মেসিকে দলে রাখা হলে নিজের পুরোনো গুরু পেপ গার্দিওলার মুখোমুখি হয়ে যাবেন তিনি। তবে এখনও এটি পুরোপুরি নিশ্চিত নয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি