1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সিরিয়া যুদ্ধে সাড়ে ৩ লাখ মানুষের প্রাণহানি : জাতিসংঘ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরিয়া যুদ্ধে সাড়ে ৩ লাখ মানুষের প্রাণহানি : জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

সিরিয়ায় দশ বছরের যুদ্ধে কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার ২০৯ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

সংস্থাটি বলছে, এই হিসাবও সঠিক নয়। কারণ অনেক মানুষের মৃত্যুর রেকর্ড পাওয়া যায়নি। ২০১৪ সালের পর এই প্রথম সিরিয়া যুদ্ধ নিয়ে মৃত্যুর হিসাব দিল মানবাধিকার কার্যালয়।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে দেওয়া এই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে লড়াইরত যোদ্ধাদেরও রাখা হয়েছে। নিহতের পূর্ণ নাম, মৃত্যুর তারিখ, কোথায় নিহত হয়েছে, সব নিয়ম কঠোরভাবে মেনে এই হিসাব দিয়েছে সংস্থাটি। এ কারণেই বলা হচ্ছে, এই হিসাব আনুমানিক। প্রকৃত মৃত্যুর সংখ্যাটা আরও বেশি।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, ‘এসব তথ্যের ওপর ভিত্তি করে আমরা ৩ লাখ ৫০ হাজার ২০৯ জনের মৃত্যুর একটি তালিকা তৈরি করেছি। ২০১১ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চের মধ্যে এসব মানুষের প্রাণহানি হয়েছে। নিহত প্রতি ১৩ জনের মধ্যে একজন নারী অথবা শিশু।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী মিশেল ব্যাচলেট আরও বলেন, ‘এটা সর্বনিম্ন প্রমাণিত মৃত্যুর সংখ্যা। অবশ্যই প্রকৃত মৃত্যুর সংখ্যাটা বেশি। সিরিয়ায় প্রাণহানি নিয়ে তার কার্যালয় থেকে সবশেষ হিসাব দেওয়া হয়েছিল ২০১৪ সালের আগস্টে। তখন সংখ্যাটা ছিল অন্তত ১ লাখ ৯১ হাজার ৩৬৯ জন।’

সবচেয়ে বেশি ৫১ হাজার ৭৩১ জন নিহত হয়েছে আলেপ্পোতে। দীর্ঘদিন এই অঞ্চলটি বিরোধীদের নিয়ন্ত্রণে ছিল মিশেল ব্যাচলেট জানিয়েছেন, আরও পূর্ণাঙ্গ ও যথাযথ মৃত্যুর হিসাব দেওয়ার জন্য তার কার্যালয় পরিসংখ্যানগত একটি মডেল নিয়ে কাজ করছে; যা কিছু মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে বিচারের ভিত্তি তৈরিতে সাহায্য করবে।

এ ছাড়া দেশটিতে আটক লাখো মানুষ এখনো নিখোঁজ। জাতিসংঘ এর আগে জানিয়েছিল, আটক এসব মানুষ বীভৎস নির্যাতনের শিকার হচ্ছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট নিখোঁজ এসব মানুষদের নিয়ে তদন্তের জন্য স্বাধীন কোনো কৌশল কিংবা পদ্ধতি তৈরির আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সিরিয়ায় বহু মানুষ নিখোঁজ হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে, আমি একটি স্বাধীন পদ্ধতি তৈরির জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি। একটি শক্তিশালী আন্তর্জাতিক কমিশন গঠনের মাধ্যমে নিখোঁজদের ভাগ্য এবং অবস্থান স্পষ্ট করা, এসব মানুষের দেহাবশেষ চিহ্নিত করা এবং আত্মীয়দের সহায়তা প্রদানের ব্যবস্থা করুন।’

তবে যুক্তরাজ্যভিত্তিক মনাবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাবে এই যুদ্ধে ৫ লাখ মানুষ মারা গেছে সিরিয়ায়। যাদের উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক। এর বাইরেও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সংস্থাটির মতে আরও দুই লক্ষাধিক মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে তারা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares