1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দ. কোরিয়ায় প্রথমবারের মতো ৩ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

দ. কোরিয়ায় প্রথমবারের মতো ৩ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

করোনায় দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া। এই প্রথমবার দেশটিতে করোনায় এক দিনে ৩ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ২৭৩ জন, যা মহামারি শুরুর থেকে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা কেডিসিএ (কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি)।

কেডিসিএর বিবৃতিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত এই রোগীদের প্রায় ৮০ শতাংশই রাজধানী সিউল এবং তার আশপাশের এলাকার।

দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যা ৫ কোটি ২০ লাখ। তার প্রায় অর্ধেকই বসবাস করেন সিউল ও তার আশপাশের জেলাগুলোয়।

তবে সামনের দিনগুলোয় দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা ও এ সংক্রান্ত নীতি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি কি ইল।

শরৎকালীন উৎসব উপলক্ষে সম্প্রতি তিন দিনের সরকারি ছুটি ছিল দক্ষিণ কোরিয়ায়। সেই ছুটিতে জনসমাগম বেড়ে যাওয়ার কারণেই সংক্রমণে উর্ধ্বগতি দেখা দিয়েছে বলে শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন লি কি ইল।

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন মোটম ২ লাখ ৯৫ হাজার ১৩২ জন এবং এ রোগে মারা গেছেন মোট ২ হাজার ৪৩৪ জন।
তথ্যসূত্র : রয়টার্স

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares