1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে, আইসিসিতে আওয়াজ তুলবো : রমিজ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে, আইসিসিতে আওয়াজ তুলবো : রমিজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

নিউজিল্যান্ড ক্রিকেট দলের আচমকা সফর স্থগিতের খবরে বড়সড় ধাক্কাই লেগেছে পাকিস্তানের ক্রিকেটে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে। আগামী মাসে প্রায় ১৬ বছর পর পাকিস্তান গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো ইংলিশদের।

পরপর দুইটি সফর এভাবে মাঠে না গড়ানোয় স্বাভাবিকভাবেই হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি অন্য দুশ্চিন্তায়ও পড়ে গেছে পিসিবি। তা হলো, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দেখাদেখি অন্যান্য দেশও হয়তো একই কাজ করতে পারে। অথচ ইংল্যান্ডের কাছ থেকে সমর্থন আশা করেছিলেন পিসিবি নতুন চেয়ারম্যান রমিজ রাজা।

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে রমিজ বলেছেন, ‘গত বছর করোনা পরিস্থিতির মধ্যে আমরা ইংল্যান্ড দলের প্রতি যে সমর্থন দিয়েছিলাম, তা পুরোটাই জলে গেলো। আমরা এতে বড় শিক্ষা পেলাম। এটা অনেক বেশি হতাশাজনক। এখন ইংল্যান্ডের উচিত ছিলো আমাদের পাশে দাঁড়ানো। এটা দুর্ভাগ্যজনক এবং এর প্রভাবে হয়তো অন্যান্য দল একই কাজ করবে।’

তবে এতে দমে যাওয়ার পাত্র নন রমিজ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে প্রতারিত হলেও নতুন পথ খুঁজে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিলেন তিনি। পাশাপাশি আইসিসিতে প্রতারণার বিরুদ্ধে আওয়াজ তোলার হুমকিও দিয়ে রাখলেন পিসিবির নতুন চেয়ারম্যান।

পিসিবির পক্ষ থেকে দেয়া ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আমরা প্রাণবন্ত ক্রিকেট জাতি। আমরা টিকে থাকবো এবং বরাবরের মতোই নতুন পথ খুঁজে নেবো। এটা হয়তো আমাদের পথে ছোট একটা বাধার সৃষ্টি করতে পারে। আমরা প্রতারিত হলাম। আইসিসিতে আওয়াজ তুলবো আমরা। আশা করি এটা স্রেফ একটা বিরতি, আমরা লড়াই করে ঘুরে দাঁড়াবো।’

রমিজ আরও যোগ করেন, ‘আমাদের দেশে ক্রিকেট বন্ধ হয়ে যাবে না। তবে ক্রিকেট সম্প্রদায় যদি এর সব সদস্যের খেয়াল না রেখে, তাহলে এটা থাকার কোনো মানে নেই। নিউজিল্যান্ড, পরে ইংল্যান্ড… আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়াও নতুন করে ভাবার কথা বলেছে। কার কাছে অভিযোগ করবো? আমরা তাদের আপন ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের আপন করে নেয়নি।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares