1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রোনালদো-লিনগার্ডের গোলে ম্যানইউর জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

রোনালদো-লিনগার্ডের গোলে ম্যানইউর জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

পুরনো ঠিকানায় ফেরার পর ফের জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবু পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি নেমে শেষ দিকে ব্যবধান গড়ে দিলেন জেসে লিনগার্ড। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয়ের আনন্দে মাঠ ছাড়ল উলে গুনার সুলশারের দল। লন্ডন স্টেডিয়ামে রবিবার স্থানীয় সময় বিকেলে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ১৭টি শট নেয় ম্যানচেস্টার ইউনাইটেড, যার ১০টি লক্ষ্যে। ওয়েস্ট হ্যামের ১৩ শটের ৪টি লক্ষ্যে ছিল।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে গত বুধবার ইয়াং বয়েজের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হারা ইউনাইটেড শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল। ১৬ মিনিটে হ্যারি ম্যাগুইয়ারের ভুলে বিপদে পড়তে বসেছিল তারা। ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড জ্যারড বোয়েনের শট ঠেকিয়ে দলকে বাঁচান ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা। ২৭তম মিনিটে ইউনাইটেড এগিয়ে যেতে পারত। কর্নার থেকে বল প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে এসে পড়ে ব্রুনো ফের্নান্দেসের সামনে। পর্তুগিজ মিডফিল্ডারের শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

তিন মিনিট পরই সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ডি-বক্সের বাইরে থেকে সাইদ বেনরাহমার শট যেতে পারত গোলরক্ষক বারাবর, কিন্তু রাফায়েল ভারানের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না দে হেয়ার।

স্বাগতিকদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পরই সমতা ফেরান রোনালদো। ডান দিক থেকে ফের্নান্দেসের ক্রসে পর্তুগিজ ফরোয়ার্ডের দারুণ ফ্লিক গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি প্রথম দফায় ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

দ্বিতীয় দফায় ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর প্রথম তিন ম্যাচেই জালের দেখা পেলেন রোনালদো। যেখানে তার গোল হলো চারটি। প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে ‘দ্বিতীয় অভিষেক’ রাঙানোর পর চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনি।

বিরতির আগে আরেকটি সুযোগ পান রোনালদো। ম্যাসন গ্রিনউডের পাস থেকে তার শট ফিরিয়ে দেন ফাবিয়ান্সকি। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর আরেকটি প্রচেষ্টা এগিয়ে এসে দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।

এর পর খেলার গতি কমে আসে কিছুটা। ৭৫তম মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধায় রোনালদো পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন করে ইউনাইটেড। তবে রেফারির সাড়া মেলেনি।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সফরকারীদের এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে পগবার বদলি নামা লিনগার্ড। নেমানিয়া মাতিচের পাস ডি-বক্সে পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ইয়াং বয়েজের বিপক্ষে তার ভুলেই শেষ মুহূর্তে গোল হজম করেছিল দল।

নাটকীয়তার অবশ্য তখনও বাকি। যোগ করা সময়ে ডি-বক্সে লুক শর হতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিক নিতে বদলি হিসেবে মাঠে নামেন মার্ক নোবেল। তবে ওয়েস্ট হ্যামকে পয়েন্ট এনে দিতে পারেননি তিনি। তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে ঠেকান দে হেয়া। উল্লাসে মাতে ম্যানচেস্টারের দলটি।

পাঁচ ম্যাচে চার জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares