1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কাবুল বিমানবন্দরের বিস্ফোরণে জড়াল ভারতের নাম! - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

কাবুল বিমানবন্দরের বিস্ফোরণে জড়াল ভারতের নাম!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে জুড়ে গেল ভারতের নাম। শনিবার ওই আত্মঘাতী হামলার দায়স্বীকার নিজেদের অনলাইন ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় একটি বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (খোরাসান) বা আইএসকে। আর তাতেই উস্কে গিয়েছে নয়া জল্পনা—কাবুলে ওই বিস্ফোরণের নেপথ্যে মানববোমা কি ওড়িশার জগৎপুরের বাসিন্দা আব্দুর রহমান? এই প্রশ্ন তুলে দিয়েছে আইএসকে-র ওই বিবৃতিই, যার শিরোনাম, ‘প্রশ্নাতীতভাবে আল্লার দলই সফল হয়েছে’। সঙ্গে রয়েছে কালাশনিকভ রাইফেল হাতে মুখ ঢাকা এক জঙ্গির ছবি। কাবুলে বিস্ফোরণের পরদিন দায়স্বীকারের সময় মানববোমা হিসেবে ঠিক এই ছবিটিই ব্যবহার করেছিল আইএসকে। এদিন তারাই বিবৃতি দিয়ে জানাল সেই আত্মঘাতী জঙ্গির নাম, আব্দুর রহমান আল-লোগরি। সঙ্গে একটি ছোট্ট তথ্য, পাঁচ বছর আগে দিল্লিতে পুলিসের হাতে ধরা পড়েছিল সে।

গত ২৬ আগস্ট দুপুরে কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৩ মার্কিন মেরিন সহ মোট ১৮০ জনের। আইএসকে-র অবশ্য দাবি, মৃতের সংখ্যা ২৫০। এদিন ‘আনসার উল খলিফা ইন হিন্দ’-এর নামে ওই বিবৃতি সামনে আসতেই রীতিমতো আলোড়ন শুরু হয় দেশের গোয়েন্দা মহলে। ঠিক কী লেখা ছিল সেখানে? ‘পাঁচ বছর আগে আব্দুর রহমান আল-লোগরি ভারতে গিয়েছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়। সেবার কাশ্মীরের বদলা নিতে দিল্লিতে গো-ভক্ত হিন্দুদের উপর আত্মঘাতী হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।’ এই তথ্য সামনে আসতেই শুরু হয় আব্দুর রহমানের খোঁজ। দিল্লি পুলিসের স্পেশাল সেল এবং গোয়েন্দা সংস্থাগুলির তথ্য অনুযায়ী, গত ২০১৫ সালের ডিসেম্বর মাসে আল কায়েদা ‘অপারেটর’ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল ওই নামের এক ব্যক্তিকে। সেই আব্দুর রহমানের বাড়ি ওড়িশার কটকের কাছে জগৎপুরের পশ্চিম কাচ্চা গ্রামে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রাথমিকভাবে গোয়েন্দাদের সন্দেহ, এই ব্যক্তিই ‘মানববোমা’ আব্দুর রহমান আল-লোগরি। এই আল-লোগরি আইএস-এর সাংগঠনিক উপাধি।

জানা গিয়েছে আরও মারাত্মক একটি তথ্য। তা হল—ওড়িশার আব্দুরের ভাই তাহির আলির জঙ্গিযোগ। গত ২০০১ সালের জানুয়ারি মাসে কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রে হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাহিরকে। দিল্লি পুলিসের স্পেশাল সেল সূত্রে আরও খবর, গত ২০২০ সালের আগস্টে বেঙ্গালুরু থেকে আইএস অপারেটর সন্দেহে আব্দুর রহমান নামে এক চক্ষু চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। আর ওড়িশার আব্দুর রহমান ছিল পেশায় মাদ্রাসা শিক্ষক।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares