1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
তালেবান সরকার নিয়ে বিশ্বমঞ্চে প্রথম বার সরব মোদী - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

তালেবান সরকার নিয়ে বিশ্বমঞ্চে প্রথম বার সরব মোদী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

আফগানিস্তানের তালেবান সরকার নিয়ে প্রথম সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে তালেবান সরকারের তীব্র সমালোচনা করলেন তিনি।

ভিডিও মাধ্যমে মোদী বললেন, “আফগানিস্তানে অস্থিরতার জেরে গোটা বিশ্বে সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বাড়বাড়ন্ত হতে পারে। অন্য সন্ত্রাসবাদী সংগঠনগুলিও এই ভাবে সরকার গড়তে উৎসাহী হবে। আফগানিস্তান থেকে অন্য দেশে যাতে সন্ত্রাস না ছড়ায়, সেটা সবাই মিলে সুনিশ্চিত করতে হবে।”

কূটনীতিকদের মতে, প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, তালিবান সরকারকে ভারতের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আশু সম্ভাবনাই নেই। বরং ‘তালেবান-হক্কানি নেটওয়ার্ক-আল কায়দা’ অক্ষ সম্পর্কে বিশ্বকে সতর্ক করা, যথাসম্ভব প্রতিরোধ গড়াই নয়াদিল্লির অগ্রাধিকার। প্রথমে এসসিও-র উদ্বোধনী বক্তৃতায়, পরে এসসিও এবং রাশিয়ার সামরিক জোট সিএসটিও-র বৈঠকেও সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন মোদী।

তালেবান সরকারে পাকিস্তান তথা আইএসআইয়ের প্রভাব স্পষ্ট। আফগানিস্তানকে ব্যবহার করে আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠী যে ফের ভারত-বিরোধী হামলা চালাতে পারে, তা এসসিও-র দুই গুরুত্বপূর্ণ সদস্য, চীন ও রাশিয়ার সামনে স্পষ্ট করা প্রয়োজন ছিল সাউথ ব্লকের। মোদী সেটাই করেছেন। পাকিস্তানের নাম না করে বলেছেন, “আন্তঃসীমান্ত সন্ত্রাস এবং সন্ত্রাসে অর্থের জোগান রুখতে এসসিও কঠোর বিধিব্যবস্থা তৈরি করুক।” আফগানিস্তানে অস্থিরতা চললে গোটা অঞ্চলে

মাদক, অবৈধ হাতিয়ার ও মানব পাচারও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মোদী।

তালেবান সরকার প্রসঙ্গে মোদীর বক্তব্য, “আলাপ-আলোচনা ছাড়াই কাবুলে যে ভাবে সরকার গড়া হল, তাতে সমাজের সব অংশের প্রতিনিধিত্ব নেই। মহিলা, সংখ্যালঘু-সহ সকলের প্রতিনিধিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জ এবং এসসিও পদক্ষেপ করুক।”

আফগানদের অর্থনৈতিক দুর্ভোগের কথা উল্লেখ করে মোদী বলেন, “ভারত আগের মতোই সব রকম ভাবে এই দেশের মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।”

গোটা এলাকার সংযোগ-সেতু ও সুফিবাদের জন্মভূমি মধ্য এশিয়ার প্রগতিশীল, মধ্যমপন্থী সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে মোদী জানান, আর্থিক সম্ভাবনাময় এই এলাকায় বিনিয়োগ করতে ভারত আগ্রহী। তবে তার জন্য জরুরি পারস্পরিক আস্থা ও পরস্পরের সীমান্তের প্রতি শ্রদ্ধা।

এসসিও ঘোষণাপত্রে আফগানিস্তান এবং সন্ত্রাসবাদ প্রসঙ্গ পৃথক ভাবে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, “এসসিও স্বাধীন, নিরপেক্ষ, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত আফগানিস্তানকে সমর্থন করে। সে দেশের সরকারে সমস্ত জাতি, ধর্ম এবং রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন।”

সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ঘোষণাপত্রে বলা হয়েছে, সন্ত্রাসে অর্থ জোগানো রুখতে এবং মৌলবাদ ও বিচ্ছিন্নতাবাদের প্রসার রুখতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াবে এসসিও-ভুক্ত রাষ্ট্রগুলি। কোনও দেশ যাতে আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের স্বর্গোদ্যান বানাতে না পারে, সেই লক্ষ্যেও সক্রিয় থাকবে এসসিও।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares