1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পাকিস্তান ক্রিকেটকে খুন করল নিউজিল্যান্ড : শোয়েব আক্তার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

পাকিস্তান ক্রিকেটকে খুন করল নিউজিল্যান্ড : শোয়েব আক্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরেছে নিউজিল্যান্ড। কিউইদের এমন ঘটনায় চটেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার। তার মতে, অন্যান্য দলগুলো যখন পাকিস্তান সফরে আগ্রহ দেখিয়ে সূচি ঠিক করছে তখন নিউ জিল্যান্ডের এমন ঘটনা পাকিস্তান ক্রিকেটকে খুন করল।

রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর লাহোরে হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু নিউ জিল্যান্ড পাকিস্তানে থাকা তাদের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে তথ্য পাওয়ার ভিত্তিতে সফর বাতিল করে দেশে ফিরেছে। তাদের তাৎক্ষণিক সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় উল্লেখ করে শোয়েব আক্তার টুইট করেন, ‘এইমাত্র নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে খুন করল। আবারও ঘুরে দাঁড়াবে পাকিস্তান ক্রিকেট।’

২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলংকা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি পাকিস্তানে। লম্বা সময় নিরপেক্ষ ভেন্যুতে ‘হোম সিরিজ’ খেলা দেশটিতে ধীরে ধীরে সফর শুরু করছিল বিভিন্ন দেশ। বাংলাদেশও ২০২০ সালের শুরুর পাকিস্তান সফর করেছিল।

নিউজিল্যান্ডের এমন কর্মকাণ্ড মানতেই পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা। টুইট করে তিনি সাফ জানিয়েছেন, আইসিসির বোর্ড সভায় নিউ জিল্যান্ডকে কড়া জবাব দেবেন তিনি।

টুইটে রজিম রাজা লিখেন, ‘খুবই বাজে একটা দিন ছিল। সমর্থক ও ক্রিকেটারদের জন্য ব্যথিত আমি। নিরাপত্তার হুমকির ব্যাপারে একতরফা দৃষ্টিভঙ্গি নিয়ে সফর থেকে চলে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন সেটার কারণ খোলাসা হয় না!! নিউজিল্যান্ড কোন পৃথিবীতে বাস করে?? আমরা আইসিসির কাছে অভিযোগ করব এবং নিউজিল্যান্ড সেখানেই শুনতে পাবে।’

নিউজিল্যান্ড দলের সফর বাতিলের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন। তবুও দেশটিতে অতিথিরা থাকতে চায়নি।

এদিকে সিরিজ বাতিল হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, বোলার হাসান আলী, ব্যাটসম্যান ফখর জামান। প্রত্যেকেই পাকিস্তানকে নিরাপদ বলে মন্তব্য করেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares