1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিসিক অনলাইন মার্কেট উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিসিক অনলাইন মার্কেট উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ (সিএমএসএমই) সব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রির জন্য চালু হয়েছে ‘বিসিক অনলাইন মার্কেট’। এ অনলাইন প্ল্যাটফর্ম থেকে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিনামূল্যে প্রদর্শন ও বাজারজাতকরণ করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ‘বিসিক অনলাইন মার্কেট (http://www.bscic-emarket.gov.bd)’ নামের এ ই-কমার্স প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, শিল্প সচিব জাকিয়া সুলতানা প্রমুখ।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রয় এখন বিশ্বব্যাপী সমাদৃত। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে তথ্য প্রযুক্তি খাতে যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে তাতে দেশে ই-কমার্সসহ অন্যান্য ডিজিটাল সার্ভিসের সুফল মানুষ ইতোমধ্যে ভোগ করতে শুরু করেছেন। ‘বিসিক অনলাইন মার্কেট’ শিল্প সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের গতিকে আরো বেগবান করবে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, করোনা পরিস্থিতির ফলে উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রয়ে যে বাধার সম্মুখীন হয়েছিলেন বিসিকের এই অনলাইন মার্কেট হওয়ায় তা অনেকাংশে কমে যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, নাগরিকরা সরকারি ডিজিটাল সেবা গ্রহণসহ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণতায় এগিয়ে আসবে এটাই প্রত্যাশা। বিসিক অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম হবে একটি বিশ্বস্ত অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম।

শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বিসিক সরকারি নীতিমালা ও নির্দেশিকাসহ অন্যান্য বিধি বিধান অনুসরণ করে ‘বিসিক অনলাইন মার্কেট’ পরিচালনা করে দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিকে আরো গতিশীল ও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় উদ্যোক্তাদের জন্য ‘বিসিক অনলাইন মার্কেট’নামীয় ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এ মার্কেটের প্ল্যাটফর্ম থেকে উদ্যোক্তাগণ বিনামূল্য উৎপাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণ করতে পারবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares