1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতা পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার ফুলতলায় গণমাধ্যম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত বরগুনা বেতাগীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত দিঘলিয়ায় অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত কেশবপুরে জমি দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন মেহেরপুর গাংনীতে ট্রাকসেল টিসিবি পণ্য ইলেক্ট্রনিক্সের দোকানে বিক্রি যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলার দামের রাডার ধ্বংস করেছে ইরান বেসরকারি পাট,সূতা,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ইফতার

ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন ও সিইও মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়। দুপুরের দিকে বাসাটিতে অভিযান শুরু করে র‍্যাব।

রাসেল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি র‍্যাব। ওই বাড়ির গেট দিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বাড়ির সামনে র‍্যাব সদস্যরা অবস্থান করছেন।

এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক অনিন্দ তালুকদার। তিনি বলেন, আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেছেন। মামলার নম্বর- ১৯।

মামলার এজাহারে বলা হয়েছে, আরিফ বাকের গত ২৯ মে ও জুন মাসের বিভিন্ন সময়ে ইভ্যালিতে মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তারা দেয়নি। ইভ্যালির কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললে খারাপ ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটির সিইও রাসেলের সঙ্গেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তার সঙ্গে ইভ্যালি চরম দুর্ব্যবহার করেছে।

এ বিষয়ে মামলার বাদী আরিফ বাকের বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটে থানা থেকে জানানো হয় আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি হয়েছে। তবে মামলার কপি আমি এখনো হাতে পাইনি।

এদিকে, গত মঙ্গলবার ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটি। এদিন সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি