1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া গোপালগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ৪ তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার বগুড়ায় যুবককে চোর সন্দেহে পায়ের রগ কেটে হত্যা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্তে সমতলে চা বাগান

বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

দীর্ঘ ১৮ মাস পর ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরল রিয়াল মাদ্রিদ। এদিন সমর্থকরাও সুযোগ পেয়েছিলেন মাঠে বসে খেলা দেখার। সেল্টা ভিগোর বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচটি রাঙিয়েছেন করিম বেনজেমা। বার্নাব্যুতে ফেরার ম্যাচে রোববার রাতে ৫-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। হ্যাটট্রিক করার পাশাপাশি ভিনিসিউস জুনিয়রের গোলেও অবদান রাখেন বেনজেমা।

এই জয়ের পর চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। যদিও ভ্যালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও সমান ১০ করে, তবে গোল ব্যবধানে এগিয়ে রিয়াল। ভ্যালেন্সিয়া দুই ও আতলেতিকো আছে তিনে নম্বরে। এক ম্যাচ কম খেলা বার্সা ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয় সেল্টার। চতুর্থ মিনিটেই নিজেদের ভুলে গোল হজম করে রিয়াল। ডি-বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে গড়বড় করে ফেলেন কাসেমিরো ও নাচো ফের্নান্দেজ। ইয়াগো আসপাসের কাছ থেকে বল পেয়ে স্যান্টি মিনা গোল করে এগিয়ে নেন সেল্টাকে। ২০ মিনিট পর ম্যাচে সমতা আনেন বেনজেমা। পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোল করেন তিনি।

পাল্টা আক্রমণে মাঝেমধ্যেই ভীতি ছড়ানো সেল্টা ৩১তম মিনিটে আবার এগিয়ে যায়। সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে ফ্রাঙ্কো কার্ভি গোল করে এগিয়ে নেন দলকে। ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধটা নিজের করে নেন বেনজেমা। ম্যাচের ৪৬তম মিনিটে আবার সমতায় ফেরে রিয়াল। মিগুয়েল গুতিয়েরেজে ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ফরাসি স্ট্রাইকার। ৮৭তম মিনিটে স্পট কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা।

তার আগে ৫৪তম মিনিটে ভিনিসিউসের গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় রিয়াল। এই গোলেও আছে বেনজেমার অবদান। ৬৮তম মিনিটে হেজার্ডকে তুলে নিয়ে কামাভিঙ্গাকে মাঠে নামান কোচ আনচেলত্তি। অভিষেকের চার মিনিটের মাথায় গোল পেয়ে যান তরুণ এই ফরাসি মিডফিল্ডার। ৭২ মিনিটে এডুয়ার্ডো কামাভিনগার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-২ এ। পরে তো স্পট কিক থেকে বেনজেমার গোল করলে ৫-২ ব্যবধানে বড় জয় পায় রিয়াল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares