1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভারতে টি২০ বিশ্বকাপের দলে ডাক পেলেন ধোনি - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ভারতে টি২০ বিশ্বকাপের দলে ডাক পেলেন ধোনি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

ভারতের পরামর্শক হিসেবে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন দেশটির কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন।

ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ধোনি দেশকে জিতিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। ২০০৭ সালে তার নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জেতে। এরপর আরও পাঁচটি আসরে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

স্বভাবতই ধোনির অভিজ্ঞতা ভারতের জন্য বিরাট কিছু। জাতীয় দলে খেলোয়াড়ের ভূমিকায় থাকার সুযোগ না থাকলেও বোর্ড তাই তাকে পরামর্শক হিসেবে বিশ্বকাপে দলের সাথে নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ ভারতীয় বোর্ড বিসিসিআই।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ বিশ্বকাপ দল ঘোষণার সময়ে জানান, ‘সাবেক অধিনায়ক ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পরামর্শকের ভূমিকায় থাকবেন।’

২০০৪ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে ভারতের হয়ে খেলা শুরু করেন ধোনি। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৪ সালের পর আর টেস্ট ক্রিকেট খেলেননি।

সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯ ফেব্রুয়ারিতে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এই ম্যাচটিই ছিল ধোনির শেষ ম্যাচ।

এরপর ভারত অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেললেও কোনো সিরিজেই ধোনি অংশ নেননি। ২০২০ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবে হুট করে জানান অবসরের সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ধোনি অবশ্য এখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে দেশে না ফিরে ভারটের বিশ্বকাপ দলের সাথে যোগ দেবেন তিনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares