1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সৎ না হলে রাজনীতিবিদ-আমলা জাতির জন্য অভিশাপ: কৃষিমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

সৎ না হলে রাজনীতিবিদ-আমলা জাতির জন্য অভিশাপ: কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনীতিবিদ ও আমলা যতোই বড় হোক না কেন, সৎ না হলে তারা জাতির জন্য অভিশাপ ও বোঝাস্বরূপ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগে নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টারে করোনাকালে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) যৌথভাবে আইইবি ঢাকা কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে।

আব্দুর রাজ্জাক বলেন, সততা সবচেয়ে বড় শক্তি। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা যতোই বড় হোক, শীর্ষস্থানে থাকুক- সততা না থাকলে তারা জাতির জন্য কল্যাণকর নয়, বরং অভিশাপ ও বোঝাস্বরূপ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। এ জাতির সবচেয়ে বড় পাওয়া যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছেন। ১৭ কোটি মানুষের জন্য, বাংলাদেশের জন্য এটি আশীর্বাদস্বরূপ। তার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাক আরও বলেন, বিএনপি বার বার বলছে দেশে গণতন্ত্র নেই, কিন্তু এ কথা তাদের মুখে মানায় না। ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রের নামে যেসব অপকর্ম করেছে তা দেশবাসী জানে। বর্তমানে দেশে অবশ্যই গণতন্ত্র আছে কিন্তু বিএনপির সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার গণতন্ত্র নেই। গাড়িতে, বাড়িতে ও রাস্তায় নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার জন্য বিএনপির যে গণতন্ত্র তা নেই।

২০২৩ সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশের জনগণ আপনাদেরকে ভোটে বিজয়ী করলে আমরা আপনাদেরকে স্বাগত জানাব। কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটান যাবে না, সে শক্তি বিএনপির নেই।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares