1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আজারবাইজানকে উড়িয়ে শীর্ষে ফিরল পর্তুগাল - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

আজারবাইজানকে উড়িয়ে শীর্ষে ফিরল পর্তুগাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। তবে তার অভাব মঙ্গলবার বাংলাদেশ সময় বুঝতেই দিলেন না সতীর্থরা। দারুণ খেলে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল পর্তুগাল।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে মঙ্গলবার বাকু অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারায় পর্তুগাল। প্রথমার্ধে বের্নার্দো সিলভা ও আন্দ্রে সিলভার গোলে এগিয়ে থাকা সফরকারীরা দ্বিতীয়ার্ধে দিয়োগো জটার গোলে ব্যবধান বাড়ায়।

মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রাখে পর্তুগাল। এ সুবাদে দলটি এগিয়ে যায় ২৬তম মিনিটে। ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো ক্রসে কাছ থেকে বের্নার্দো সিলভার কোনাকুনি ভলি দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। গোলরক্ষকের চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

পাঁচ মিনিট পর পাসিং ফুটবলে সাজানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতায় গোলমুখে ফাঁকায় বল পেয়ে কাছ থেকে টোকায় পোস্ট ঘেঁষে গোলটি করেন আন্দ্রে সিলভা।

বিরতির পর চাপ আরও বাড়ায় পর্তুগাল। এ সুবাদে ম্যাচের ৭৫তম মিনিটে মেলে তৃতীয় গোলের দেখা পায় দলটি। জোয়াও কানসেলোর ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন লিভারপুল ফরোয়ার্ড জটা।

এ জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে সার্বিয়া। পাঁচ ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares