1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার পদ সৃজন করা হয়েছে’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

‘সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার পদ সৃজন করা হয়েছে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩২ মাসে সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার ৮৬০টি পদ সৃজন করা হয়েছে। আর নিয়োগের জন্য ৭ হাজার ৯৪৮টি পদে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার রাইট ম্যান রাইট প্লেস নীতি নিয়ে কাজ করছে। এর মাধ্যমে দক্ষ, সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের উপযুক্ত পদে পদায়ন করা হচ্ছে। এতে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।’

ফরহাদ হোসেন বলেন, ‘সরকার জনবান্ধব জনপ্রতিনিধি গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে উঠলে দেশ সমৃদ্ধ হবে, সরকার এটা বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘সরকার কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতাও নিশ্চিত করেছে। অপরাধ করে কেউ ছাড় পাচ্ছেন না। অপরাধ বা আইন ভঙ্গ করলে দোষী প্রমাণিত হলে শাস্তি দেওয়া হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) আবেদন করার বয়সসীমা যাদের শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, তাদের জন্য ২১ মাস ছাড় দিয়েছে সরকার।’

করোনা মহামারির কারণে সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে না পারা সরকারের সব প্রতিষ্ঠানকে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares