1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে ভাংচুরের অভিযোগে আটক বৈষম্যবিরোধী ৭ ছাত্র নেতা মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনের ৩০ মিনিটের মধ্যেই অগ্নিসংযোগ নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি সুন্দরবন এলাকায় কুখ্যাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে স্মারকলিপি পেশ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতা পারস্য উপসাগরে আটকে আছে চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার

অবসর থেকে ফিরলেন আমির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ম্যানেজমেন্টের ওপর অভিমান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরই নিয়ে নিয়েছিলেন মোহাম্মদ আমির। তবে পাকিস্তানে সম্প্রতি চলেছে দিনবদলের হাওয়া। তাতেই সিদ্ধান্ত বদলে এখন পাকিস্তান দলে ফিরতে প্রস্তুত তিনি।

গতকাল সোমবারই মাত্র পাকিস্তান দলের দুই প্রধান পদ, প্রধান কোচ ও বোলিং কোচের পদ ছেড়েছিলেন মিসবাহ উল হক আর ওয়াকার ইউনিস। দুজন পাকিস্তানের শীর্ষ দুই পদ ছাড়ার পরই নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন আমির।

চলতি বছরের জানুয়ারি মাসে অবসরের সিদ্ধান্ত দিয়েছিলেন আমির। নিজের পারফর্ম্যান্স নয়, তার সমস্যাটা যে ছিল পাকিস্তান দলের দুই কোচের সঙ্গে, সেটিও পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। দুজনের নাম না উল্লেখ না করেই জানিয়েছিলেন দুই কোচ মিসবাহ ও ওয়াকার যদি কখনো দল ছাড়েন, তা হলেই ফিরতে পারেন জাতীয় দলে। অবশেষে আমিরের শর্ত পূরণ হয়েছে। তাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান দলে ফিরতে প্রস্তুত তিনি।

মিসবাহ আর ওয়াকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয় গত ২০১৯ সালে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে মিসবাহ ও ওয়াকারের তোপের মুখে পড়েন তিনি। অথচ তার এ সিদ্ধান্ত ছিল একান্তই ব্যক্তিগত, চোট থেকে বাঁচতে আর তিন ফরম্যাটের ধকল এড়াতেই নিয়েছিলেন এই সিদ্ধান্ত, আর সেটি পরিষ্কার বলেও দিয়েছিলেন তিনি।

এর পর থেকেই মিসবাহ-ওয়াকার জুটির সঙ্গে নানা কোন্দলের খবর প্রকাশ পায় পাকিস্তানি সংবাদমাধ্যমে। বিষয়টা যে গুঞ্জন ছিল না, সেটা বোঝা গেছে চলতি বছরের শুরুতে তার সিদ্ধান্তেই। এবার সেই দুজন সরে গেছেন, তাই দলে ফেরার ঘোষণাই দিয়ে দিলেন আমির।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি