1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
এসএমএস ছাড়াও টিকা নিতে পারবেন গর্ভবতী নারীরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

এসএমএস ছাড়াও টিকা নিতে পারবেন গর্ভবতী নারীরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

এসএমএস না পেলেও করোনার টিকা নিতে পারবেন গর্ভবতী নারীরা। নিবন্ধনের পর সুবিধাজনক সময়ে নির্ধারিত টিকাকেন্দ্রে গেলেই টিকা পাবেন তারা।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেছেন, ‘গর্ভবতী নারীদের টিকা নেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে গর্ভবতী নারীরা নিবন্ধনের পর এসএমএস না পেলেও পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’

তিনি বলেন, ‘গর্ভবতী নারীদের টিকা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের ব‌্যবস্থাপত্র নিয়ে যেতে হবে। এছাড়া, টিকা নেওয়ার আগে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।’

শামসুল হক জানান, ৭ সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম ডোজের টিকা যে কেন্দ্রে নিয়েছেন, সে কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। এ সময় অবশ্যই টিকা কার্ড নিয়ে যেতে হবে।

ক্যাম্পেইনে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিতীয় ডোজের টিকা ক্যাম্পেইনের সময় আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা দেবেন স্বাস্থ্যকর্মীরা।’

শামসুল হক বলেন, ‘বিগত সময়ে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে এক দিনে আমরা ৩০ লক্ষাধিক মানুষকে টিকা দিয়েছি। নিঃসন্দেহে এটি বিরাট কর্মযজ্ঞ। আগের তুলনায় দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও আমরা সফলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে পারব। সবাই যদি সুশৃঙ্খলভাবে টিকা নিতে আসেন, তাহলে কোনো সমস্যা হবে না।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares