1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী বছর চালু হবে : সেতুমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী বছর চালু হবে : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত অংশটি আগামী বছর চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত প্রথম ধাপের ৬৬ দশমিক ২৫ শতাংশ কাজ হয়ে গেছে। আমি আশা করছি আগামী বছর অর্থাৎ ২০২২ সালে প্রথম ধাপের কাজ শেষ হবে। এই অংশ আমরা চলাচলের জন্য খুলে দিতে পারব। বাকি কাজ পরের বছর অর্থাৎ ২০২৩ সালে আমরা শেষ করতে পারব বলে আশা করছি। সব মিলিয়ে এ পর্যন্ত গড়ে ৩০ দশমিক ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ধাপ রয়েছে। কাওলা রেলগেট থেকে বনানী রেলস্টেশন একটা। ২য় ধাপ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত। তৃতীয় ধাপ মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। এই তিন ধাপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে। এর প্রথম ধাপের ৬৬.২৫, দ্বিতীয় ধাপের ৪১.৫০ এবং তৃতীয় ধাপের ২.৩৬ শতাংশ কাজ হয়েছে।

এই প্রজেক্টের কাজ কয়েকবার পিছিয়েছে। আগামী বছর সম্পন্ন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘আগে ফান্ডিং সমস্যা ছিল, এখন সেই সমস্যা নেই।’

মগবাজারে রেল ক্রসিংয়ের সঙ্গে এই প্রজেক্ট সাংঘর্ষিক হয়েছিল এ প্রশ্নের জবাবে কাদের বলেন, কোনো সংঘর্ষ হবে না। যদি কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হয়, তবে সেটি আমরা করব। সেটা রেলের সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares