1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আফগানিস্তানের সরকারি অ্যাকাউন্ট বন্ধ করে দিল গুগল - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

আফগানিস্তানের সরকারি অ্যাকাউন্ট বন্ধ করে দিল গুগল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

আফগানিস্তান সরকারের বেশ কয়েকটি ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে গুগল। পুরনো সরকারি কর্মকর্তা এবং তাদের আন্তর্জাতিক সহযোগীদের ছেড়ে যাওয়া ডিজিটাল কাগজপত্রের অবশেষ চুরি হওয়ার আশঙ্কায় সাময়িকভাবে এসব ইমেইল অ্যাকান্টস বন্ধ করে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত পুরনো আফগানিস্তানের সরকার হটিয়ে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরের কয়েক সপ্তাহ ধরে বায়োমেট্রিক ও আফগান পেরোল ডাটাবেজ নিয়ে আশঙ্কা তৈরি হয়। অনেকেই মনে করেন এসব তথ্য শত্রুদের খুজেঁ বের করতে ব্যবহার করতে পারে তালেবান।

শুক্রবার অ্যালফাবেট ইনক’স গুগলের এক বিবৃতিতে আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্ট ব্লক রাখার কথা নিশ্চিত করা হয়। এতে বলা হয়, তারা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন আর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তার কারণে সাময়িক ব্যবস্থা নিচ্ছেন।

পুরনো সরকারের এক কর্মী রয়টার্সকে বলেছেন, তালেবান পুরনো কর্মকর্তাদের ইমেইল নিয়ন্ত্রণে নিতে চাইছে। গত মাসে আরেক কর্মী জানান, তালেবান তাকে তার মন্ত্রণালয়ের সার্ভারে থাকা তথ্য সংরক্ষণের নির্দেশ দেয়। ওই কর্মী বলেন, ‘আমি সেটা করলে তারা মন্ত্রণালয়ের পুরনো নেতাদের সরকারি যোগাযোগ এবং তথ্য হাতে পেয়ে যেতো।’

ওই কর্মী জানান তিনি তালেবানের আদেশ অমান্য করেন আর তার পরে আত্মগোপনে চলে যান। তার নিরাপত্তা জনিত কারণে রয়টার্স তার নাম এবং মন্ত্রণালয়ের নাম প্রকাশ করেনি।
খবর রয়টার্স

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares