1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্বে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যা কমেছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যা কমেছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে দৈনিক আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৭৮৬ জন, মারা গেছেন ৯ হাজার ৮১৫ জন। আগের দিন বৃহস্পতিবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ এবং মৃতের সংখ্যা ছিল ১০ হাজার ৮০৬।

অর্থাৎ, বৃহস্পতিবার থেকে শুক্রবার- ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে ২৪ হাজার ৫৯৬ এবং মৃতের সংখ্যা কমেছে ৯৯১ জন।

গত কয়েক দিনের ধারাবাহিকতা অব্যাহত রেখে শুক্রবারও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৯৩ জন এবং মারা গেছেন মোট ১ হাজার ৫১২ জন।

এছাড়া অন্যান্য যেসব দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি দেখা গেছে সে দেশসমূহ হল- শুক্রবার যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য যেসব দেশে করোনায় নতুন আক্রান্ত রোগী ও মৃত্যুতে উচ্চহার লক্ষ্য করা গেছেন সে দেশসমূহ হল- ভারত (নতুন আক্রান্ত ৪২ হাজার ৩৪৬, মৃত্যু ৩৪০), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৪২ হাজার ৭০, মৃত্যু ১২১), ইরান (নতুন আক্রান্ত ২৭ হাজার ৬২১, মৃত্যু ৫৬১ ), তুরস্ক (নতুন আক্রান্ত ২২ হাজার ৮৫৭ , মৃত্যু ২৭৬), ব্রাজিল (নতুন আক্রান্ত ২৫ হাজার ৩৪৮, মৃত্যু ৭৪৯), মালয়েশিয়া (নতুন আক্রান্ত ১৯ হাজার ৩৭৮, মৃত্যু ৩৩০), মেক্সিকো (নতুন আক্রান্ত ১৮ হাজার ৩৩৮, মৃত্যু ৯৯৩) এবং রাশিয়া (নতুন আক্রান্ত ১৮ হাজার ৩৫৬, মৃত্যু ৭৯৯)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ৬৮৩ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৪ লাখ ৩ হাজার ৮৬৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ১ লাখ ১২ হাজার ৮১৭ জন।

এছাড়া, শুক্রবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ২৫ হাজার ৫৯১ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যানে দেখা গেছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২২ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৫২ জন এবং মারা গেছেন মোট ৪৫ লাখ ৬৬ হাজার ২১৩ জন।

এর বাইরে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ২৭৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এ ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও এই এ রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অবশেষে ওই বছর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে ডব্লিউএইচও।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares