1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মধুমতি নদী ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন। বরাবো ইউনিয়ন ভূমি অফিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

শৈলকুপায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠিখেলা

মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
Spread the love
মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। বুধবার বিকেলে ওই গ্রামের বিএএমএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা আবুজার গিফারী গাফফার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা আওয়ামীগের সিনিঃ যুগ্ম আহবায়কঃ মোঃ সরোয়ার জাহান বাদশা,সহ ইউনিয়ন আওয়ামীগের নেত্রী বৃন্দ।খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ।বড়দাহ গ্রামে গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই গ্রামের বিএএমএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুর-দুরান্ত থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় চারপাশ। প্রথমে বাদ্যের তালে তালে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। এরপরই শুরু হয় মুল আকর্ষণ। ২ জন লাঠিয়াল শব্দের তালে তালে ঝাপিয়ে পড়েন অন্যের উপর। আর নিজেকে রক্ষা করে পাল্টা আঘাত করার সুযোগ ছাড়েন না অপরজন। এসব দৃশ্য দেখে উচ্ছ¡সিত হয়ে ওঠেন দর্শকরা। যা দেখতে ভিড় করে নানা বয়সের  মানুষ। করোনা আর লকডাউনে মানুষের মাঝে ছিলো না কোন আনন্দ বিনোদন তাই অনেক দিনপর এমন খেলা দেখে খুশি দর্শকরা।রাসেল নামের এক দর্শক বলেন, অনেক দিন পর লাঠিখেলা দেখছি। আমার খুব ভালো লাগছে। মুরুব্বীরা খেলছে দেখতে খুব সুন্দর লাগছে। প্রত্যেক বছর যদি এভাবে খেলা হয় তাহলে আমরা দেখতি পারি।উম্মে সায়মা নামের এক দর্শক বলেন, আমি লাঠিখেলার কথা শুনেছিলাম। আজ প্রথম দেখলাম। গ্রাম বাংলার ঐতিহ্য যে কত সুন্দর না দেখলে বোঝানো যাবে না। লাঠিখেলা খুবই উপভোগ করছি। খুবই ভালো লাগছে।লাবনী আক্তার নামে আরেক জন বলেন, করোনার কারণে তো সবই বন্ধ ছিল। পরিবার ও বাচ্চাদের নিয়ে কোথাও যেতে পারিনি। ২ বছর পর হলেও যে এমন আয়োজন আবারো করা হয়েছে সে জন্য আমরা আয়োজকদের ধন্যবাদ জানায়।এ ব্যাপারে আয়োজক আবুজার গিফারী গাফফার বলেন, দীর্ঘদিন করোনার কারণে সবকিছুই বন্ধ ছিল। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা ছিল, সেখানে বিনোদন তো পরের কথা। মুলত গ্রামের খেটে খাওয়া মানুষদের কিছুটা বিনোদন আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন করা হয়েছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলাসহ আশপাশের উপজেলা থেকে ১০ টি লাঠিয়াল দল এই খেলায় অংশ নেয় বলেও জানান তিনি।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি