1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভারতে ফের করোনায় দৈনিক মৃত্যু ৫০০ ছাড়াল - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ভারতে ফের করোনায় দৈনিক মৃত্যু ৫০০ ছাড়াল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

বাড়তে বাড়তে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫০০। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হওয়া মানুষের তুলনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবারও দেশটিতে সক্রিয় রোগী বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে ৫ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৯৩৭ জন।

অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫০৯ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু বেড়েছে ৪৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৫২৯ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে ভারতে বিপরীত চিত্র বজায় রয়েছে। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ হাজার ১৮১ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৮৩ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। বুধবারের তুলনায় বৃহস্পতিবার এই হার বেড়েছে। এদিকে গত একদিনে ভারতে সুস্থতার হার আরও কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৮০ শতাংশ।

ভারতে বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৮০৩ জন। একই সময়ের মধ্যে রাজ্যটিতে মারা গেছেন ১৭৩ জন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares