1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দেশে ২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ ডোজ টিকার প্রয়োগ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

দেশে ২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ ডোজ টিকার প্রয়োগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
Spread the love

দেশে এখন পর্যন্ত ২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ লাখ ৮ হাজার ৩৭৯ জন মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৭ লাখ ১৮ হাজার ১০৭ আর নারী ৭৯ লাখ ৫৮ হাজার ৭৮৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫০ লাখ ১১০ হাজার ১৫১ আর নারী ৩১ লাখ ৯৮ হাজার ২২৮ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ২৭৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৭ হাজার ৮০৮ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৫৮৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৩ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৭০ লাখ ৩ হাজার ৮১৪ এবং নারী ৪২ লাখ ৬৯ হাজার ৪৬২ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৯ লাখ ৪১ হাজার ৮৪ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৩২ হাজার ১৯২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৭৪ হাজার ৭৩ জন পুরুষ এবং নারী ২২ লাখ ৬৭ হাজার ১১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ২৯ হাজার ৭৪১ এবং নারী ২০ লাখ ২ হাজার ৪৫১ জন।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৩ হাজার ৫৩৪ এবং নারী ১৪ হাজার ২৭৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৩ হাজার ৩১৭ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৪৯১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৫ হাজার ৭৭৩ এবং নারী ৭ হাজার ৫৪৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৭৬১ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৩০ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৬ লাখ ৫৯ হাজার ৯২৬ এবং নারী ৫৪ লাখ ৮৭ হাজার ৬৬১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৬৬ জন প্রথম ডোজ এবং ২০ লাখ ২৮ হাজার ৫২১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৫ লাখ ১০ হাজার ৫৮৪ এবং নারী ৪৬ লাখ ৮ হাজার ৪৮২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১১ লাখ ৪৯ হাজার ৩৪২ জন পুরুষ এবং নারী ৮ লাখ ৭৯ হাজার ১৭৯ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৯ লাখ ৮০ হাজার ৯৮৪ এবং নারী ১৩ লাখ ৮৫ হাজার ৬১৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪২৫ জন প্রথম ডোজ এবং ৮ লাখ ৩ হাজার ১৭৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৬৭৭ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৪৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৪ লাখ ৯৩ হাজার ৩০৭ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৯ হাজার ৮৬৮ জন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares