1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০ কিনছে তুরস্ক - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

রুশ ক্ষেপণাস্ত্র এস-৪০০ কিনছে তুরস্ক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
Spread the love

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ব্যাচ কেনার ব্যাপারে তুরস্কের কোনো দ্বিধা নেই বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রুশ এই আকাশ প্রতিরক্ষা মিসাইল ব্যবস্থার অতিরিক্ত ইউনিট নিয়ে আঙ্কারা এবং মস্কোর মধ্যে নতুন একটি চুক্তি সই হচ্ছে, এমন খবর সামনে আসার কয়েকদিন পর এরদোয়ান এ কথা বললেন।

সম্প্রতি বলকান সংক্ষিপ্ত এক ভ্রমণে গিয়েছিলেন এরদোয়ান। সেখানে তার সঙ্গে প্লেনে থাকা সাংবাদিকদের এরদোয়ান বলেন, এস-৪০০’র দ্বিতীয় প্যাকেজ কেনা এবং এ সংক্রান্ত বিষয়ে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা রাশিয়ার সঙ্গে অনেক পদক্ষেপ নিয়েছি, সেটা হোক এস-৪০০ বা প্রতিরক্ষা শিল্প। এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, রাশিয়া সফরের সময় সব বিষয়ে আলোচনা করা হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক রোজোবোরোনেক্সপোর্টের প্রধান আলেকজান্ডার মিখিভ গত সপ্তাহে বলেছিলেন যে, অদূর ভবিষ্যতে আঙ্কারাকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষার আরও ইউনিট সরবরাহের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০’র প্রথম চালান নেয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।

তুরস্কের এমন পদক্ষেপের পর আঙ্কারাকে নতুন প্রজন্মের এফ-৩৫ লাইটনিং-২ জেট প্রোগ্রাম থেকে সরিয়ে দেয় ওয়াশিংটন। মস্কোর কাছ থেকে আরও অস্ত্রের চালান কিনলে তুরস্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে যে, এর ফলে লকহিড মার্টিন এফ-৩৫ জেটের গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে রাশিয়া এবং এটি ন্যাটো সিস্টেমকে অকেজো করতে পারে। তুরস্ক অবশ্য জোর দিয়ে বলেছে যে, এস-৪০০ ন্যাটো সিস্টেমে একীভূত হবে না এবং তা জোটের জন্য হুমকি হবে না।
খবর ডেইলি সাবাহ

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares