1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উদ্যোগ তালেবানের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উদ্যোগ তালেবানের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
Spread the love

আফগানিস্তানে আফিম চাষ বন্ধের উদ্যোগ নিয়েছে তালেবান। কাবুল দখলের তিন দিনের মাথায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

তিনি জানান, তার দলের সরকার মাদক ব্যবসার অনুমতি দেবে না। সে অনুযায়ী, এরই মধ্যে তালেবান নেতারা কৃষকদের আফিম চাষ থেকে বেরিয়ে এসে জাফরানের মতো বিকল্প শস্য চাষের পরামর্শ দিতে শুরু করেছেন।

যেসব এলাকায় অধিক পরিমাণে আফিম চাষ হয় সেসব এলাকার চাষীরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তালেবানের এই উদ্যোগে আফগানিস্তানজুড়ে কাঁচা আফিমের দাম বেড়ে গেছে। কান্দাহার, উরুজগান ও হেলমান্দ প্রদেশের চাষীরা জানিয়েছেন, বর্তমানে কাঁচা আফিমের দাম তিনগুণ হয়ে গেছে। তালেবান যোদ্ধারা পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে প্রতি কেজি কাঁচা আফিম বিক্রি হতো ৭০ ডলারে। অথচ ক্ষেত্রবিশেষে এখন সেটি ২০০ ডলারেও বিক্রি হচ্ছে।

ইউএন অফিস অব ড্রাগস অ্যান্ড ক্রাইমের সমীক্ষায় দেখা গেছে, গত বছ আফগানিস্তানজুড়ে দুই লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আফিম চাষ করা হয়েছিল। কাঁচা আফিমকে প্রক্রিয়াজাত করে হেরোইন তৈরি করা হয়।

তালেবানের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের বৈঠকে অংশ নেওয়া কান্দাহারের একজন আফিম চাষি জানান, তালেবানের সিদ্ধান্তে কৃষকরা অসন্তুষ্ট। কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হলে সেটি মেনে চলার বিকল্প থাকবে না। লোকজন তাদের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে না। কারণ তারা সরকার পরিচালনা করছে।

এই কৃষক বলেন, তালেবান মানুষকে জাফরানের মতো অন্যান্য ফসল চাষের পরামর্শ দিচ্ছে। তারা বলছে, পপি চাষ যখন নিষিদ্ধ করা হবে, তখন বিকল্প ফসল চাষের বিষয়টিও নিশ্চিত করা হবে।
খবর পার্স টুডে

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares