1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আজ নয়, ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসছে বুধবার - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

আজ নয়, ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসছে বুধবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যুক্তরাষ্ট্রের উপহারের আরও ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আসার কথা থাকলেও আসছে না। তবে একই সময়ে বুধবার (১ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফাইজারের টিকা আসার শিডিউল/সময় কিছুটা পরিবর্তন হয়েছে। আজ (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা১৫ মিনিটে আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের যে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা ছিল তা আজ না এসে বুধবার (১ সেপ্টেম্বর) দেশে পৌঁছাবে।

এ ছাড়া আজ রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে কিনা সেটিও পরে জানানো হবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসার কথা জানিয়েছিল। এমনকি টিকাগুলো বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গ্রহণ করবেন বলেও জানানো হয়েছিল।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে গত ৩১ মে প্রথম ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।

২৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ টিকার প্রথম চালান হিসেবে ১০ লাখ ডোজ আসছে।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মর্ডানার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares