1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যে কারণ টিকার এসএমএস পেতে বিলম্ব - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

যে কারণ টিকার এসএমএস পেতে বিলম্ব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে টিকা কার্যক্রম চলছে। তবে এরমধ্যেই দীর্ঘদিন আগে নিবন্ধন করেও টিকার জন্য এসএমএস না পাওয়ার অভিযোগ নিবন্ধনকারীদের। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতর বলছে, টিকায় বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তরুণদের এসএমএস পেতে কিছুটা বিলম্ব হতে পারে।

আজ রোববার (২৯ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, টিকা যেন সঠিক সময়ে সঠিক জনগোষ্ঠীকে দেওয়া হয়, এটাতে আমরা গুরুত্ব দিচ্ছি। এসএমএসগুলো বয়স বিবেচনায় দেওয়া হচ্ছে, এক্ষেত্রে তরুণদের এসএমএস পেতে কিছুটা দেরি হতে পারে। তবে, বয়স্কদের টিকা প্রাপ্তিতে সবাইকেই সচেতন হতে হবে।

টিকা কার্যক্রমে গতি আনার কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে রোবেদ আমিন বলেন, টিকা প্রয়োগে গতি আনতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে টিকা প্রাপ্তির বিষয়টা। সারা বিশ্বেই স্বল্পতা আছে, উন্নত দেশগুলো নিজস্ব মাধ্যমে টিকার ব্যবস্থা করছে। তাই তারা এগিয়ে গেছে। আমরাও চেষ্টা করছি। টিকা পেতে কোভ্যাক্সসহ সম্ভাব্য সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে। আমরা যদি টিকা পাই, তাহলে দ্রুতই দিয়ে দেব। আমরা কিন্তু একদিনে অসংখ্য মানুষকে টিকা দিয়ে সক্ষমতা যাচাই করেছি। পর্যাপ্ত টিকা পেলে আমরা আবারও ব্যপকহারে টিকা কার্যক্রম শুরু করব।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares