1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কাবুলে ফের হামলার আশঙ্কা বাইডেনের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

কাবুলে ফের হামলার আশঙ্কা বাইডেনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
Spread the love

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ফের হামলার ব্যাপারে উচ্চ আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলছেন, রোববার এই হামলা হতে পারে বলে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা তাকে জানিয়েছেন।

আজ রোববার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দরে ফের হামলার ব্যাপারে ‘নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে আফগান ভূখণ্ডে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ও সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাবুল বিমানবন্দরে ফের হামলার হুমকিসহ দেশটির মাঠের পরিস্থিতি খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন জো বাইডেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আফগান ভূখণ্ডের পরিস্থিতি সত্যিই বিপজ্জনক। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা এখনও অনেক বেশি। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা আমাকে জানিয়েছেন যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সেখানে (কাবুল বিমানবন্দরে) ফের হামলার উচ্চ ঝুঁকি রয়েছে।’

তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর এখনও প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তারা ইতোমধ্যেই কাবুল ছেড়ে গেছেন।

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে বোমা হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। জবাবে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আইএস জঙ্গিদের ওপর ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র। এতে দু’জন নিহত হয়। নিহত ওই দু’জনকে কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারী বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। (কাবুল বিমানবন্দরে) হামলার মতো জঘন্য হামলাকারীদের তল্লাশি আমরা অব্যাহত রাখবো এবং তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares