1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গ্রামের মানুষকে বেশি টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

গ্রামের মানুষকে বেশি টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
Spread the love

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা গ্রামগঞ্জের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা করেছি। কারন গ্রামের লোকরা টিকা কম পেয়েছে, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ৩টায় মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তিকৃত সকল টিকা চলে এলে আমরা সাতকোটি মানুষকে টিকা দিতে পারব। আমরা পর্যায়ক্রমে সকলকেই টিকার আওতায় নিয়ে আসব। গ্রামাঞ্চলে পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দেব।

মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভাল অবস্থানে আছে। প্রধানমন্ত্রী সার্বিক দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। আমাদের বলতেই হয়, করোনার শুরুতে মাত্র একটি ল্যাব ছিল পরীক্ষার জন্য। আর এখন দেশে সাড়ে সাতশটি ল্যাব করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, করোনা রোগীদের জন্য রয়েছে ১৭ হাজার বেড। ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এসবই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের ফসল। করোনা রোগীর সংখ্যা বাড়লে সময় মত বেড সংখ্যা আরও বাড়ানো হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য নাঈমূর রহমান দূর্জয়, মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares