1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিআরটিএ এখন এডিস মশারও লাইসেন্স দিচ্ছে: আতিকুল ইসলাম - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

বিআরটিএ এখন এডিস মশারও লাইসেন্স দিচ্ছে: আতিকুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
Spread the love

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ যানবাহনের লাইসেন্স দেয়ার পাশাপাশি এডিস মশার লাইসেন্সও দিচ্ছে যা খুবই দুঃখজনক।

শনিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর এলাকায় সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার” স্লোগান বাস্তবায়ন এবং মশক নিধনে বিশেষ অভিযান সরেজমিনে পরিদর্শনকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, মিরপুরের বিআরটিএ অফিসটি এডিস মশার লার্ভা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে, অফিসটির ভিতরে বিভিন্ন জায়গায় কোটি কোটি লার্ভা দৃশ্যমান রয়েছে বলেই এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত, সরকারী কিংবা বেসরকারী যেকোন ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, কার‌ও একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা অফিস কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, এডিস মশার ঘনত্ব বিবেচনায় ডিএনসিসির ১০, ১১, ১৪, ১৭, ২০ ও ৩৫ নম্বর এই ৬টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে মশক নিধনে আজ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বিশেষ অভিযান আগামী ২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন, যে বাড়িতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঐবাড়িসহ তার আশপাশে এডিস মশার লার্ভা ধ্বংসে কার্যকর ঔষধ স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ফুটপাত কিংবা রাস্তা দখলের অধিকার কারও নেই, সর্বসাধারণের ব্যবহারের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে। তাই যারা ফুটপাত কিংবা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে নিজ দায়িত্বে দখল ছেড়ে দিতে হবে অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে মোঃ আতিকুল ইসলামের নির্দেশনায় বিআরটিএ অফিসের পিছনে সেনপাড়া পর্বতা এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটগুলো স্থানীয় জনগণের সহায়তায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

এরপর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ্য, সুন্দর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares