1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘যুক্তরাজ্যের কাছ থেকে এটা আশা করি না’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

‘যুক্তরাজ্যের কাছ থেকে এটা আশা করি না’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
Spread the love

মানবাধিকারের রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্যে সরকার অসন্তোষ বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ যুক্তরাজ্য সরকারের কাছ থেকে এটা আশা করে না।

শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নেতিবাচক মন্তব্যের বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন এ কে আব্দুল মোমেন। তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও আমি বারবার এই বিষয়ে কথা বলেছি। আমি বলেছি তারা যদি সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে চায় তা হলে বস্তুনিষ্ঠ হতে হবে। কান কথা শুনে ও মিডিয়া দেখে রিপোর্ট লেখা ঠিক না। যুক্তরাজ্যের মতো পরিপক্ক সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না।

মন্ত্রী বলেন, অন্যান্য অনেক দেশ এ রকম কান কথা শুনে বিবৃতি তৈরি করে যা কোনও ম্যাচিউর দেশের কাছ থেকে আশা করা যায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে তাসখন্দে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ হয়। তারা কোনও কারণ ছাড়াই বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। আমার থেকে বেশি লোক মারা গেছে ভারতে কিন্তু তাদের রেড অ্যালার্ট দেয় নাই।

তিনি বলেন, কেউ বলে এর কারণ হচ্ছে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানী বংশোদ্ভূত কিন্তু আমি এটা বিশ্বাস করি না।

এসময় মন্ত্রী আরো বলেন, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের সঙ্গে বাংলাদেশে অধ্যায়নরত আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও আটকে পড়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা এখন ভয়ে এয়ারপোর্টে যেতে পারছেন না। আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতে উজবেকিস্তান মিশন কাজ করছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares