মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
Spread the love
মোঃ আতিকুর রহমান শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মৌসুমের শুরুতেই ভাল দামে বিক্রি হচ্ছিল পাট। বাজারে প্রতি মন পাট বিক্রি হচ্ছিলো ৩হাজার টাকার উপরে। এতেই স্বস্তি ফিরেছিলো কৃষকদের সোনালী আঁশে । গত মৌসুমেও পাটের ভাল দাম ছিল, সে ধারাবাহিকতায় এবারও কৃষকেরা মাঠ জুড়ে করেছে পাটের চাষ। তবে পানির স্বল্পতায় পাট পঁচানো ও ধোয়ার কাজে বেগ পেতে হয়েছে কৃষকদের, দিতে লাগছে বাড়তি মুজরি ও শ্রম। মৌসুমের শুরুতে পাটের বাজার ভালো থাকলেও গত এক সপ্তাহের ব্যবধানে পাটের দাম কমেছে মন প্রতি ২০০ থেকে ৫০০টাকা ।ঝিনাইদহ জেলার অন্যতম পাটের বাজার শৈলকুপা ঘুরে দেখা গেছে ভালো মানের পাট বিক্রি হচ্ছে ২৮০০ টাকা মণ এবং সর্বনিম্ন ২৫০০ টাকা মণ। ব্যবসায়ীরা বলছেন বেশি আমদানির কারণেই পাটের বাজারের এই দরপতন।