1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ইসরায়েলকে হুশিয়ার করল আরব লিগ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসরায়েলকে হুশিয়ার করল আরব লিগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
Spread the love

জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইহুদিবাদী দেশ ইসরায়েলকে হুশিয়ার করেছে আরব লিগ।

আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার এক বিবৃতিতে আরব লিগ এ হুশিয়ারি দেয়।

বিবৃতিতে ইসরায়েলকে ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে।

গত শনিবারও দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর গাজা উপত্যকায় গুলি করে ২০ ফিলিস্তিনিকে আহত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরায়েলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

এ মাসের প্রথম দিকে আরব লিগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করেছিল। তখন আরব লিগ বলেছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে, তার অর্থ হচ্ছে, তারা শক্তি প্রদর্শন করছে।

এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লিগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।
খবর সৌদি গেজেট

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares